বাবা আমার পৃথিবী

সোহেল রানা ©

বাবা তুমি বটবৃক্ষ, ছায়া হয়ে থাকো,

তোমার মায়ায় জড়ানো জীবন, আগলে রাখো।

আঙুল ধরে শিখিয়েছো জীবনের পথচলা,

তোমার হাসিতে যেন সকল দুঃখ ভোলা।

বাবার হাতেই তো দেখি পৃথিবীর সুখ,

তোমার আলোয় আলোকিত আমার এই বুক।

ঝড় বৃষ্টিতে তুমিই তো ছিলে ঢাল,

তোমার স্নেহেই কাটে আমার সুসময় কাল।

তোমার ত্যাগে গড়া আমার এই জীবন,

তোমার ছায়া যেন এক নিরাপদ ভুবন।

বাবা তুমিই আমার পৃথিবী, আমার অহংকার,

তোমার চরণেই পাই আমি শান্তি আর সম্মান।

১৫ই জুন ২০২৫

সোহরাওয়ার্দী হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Comments

Popular posts from this blog

অস্পর্শের আকুতি। সোহেল রানা।

তোমার একদিন আমার কথা মনে পড়বে