তোমার একদিন আমার কথা মনে পড়বে
তোমার একদিন আমার কথা ভীষণ রকম মনে পড়বে,
কোন এক পৌষের কুয়াশা ভেজা সন্ধ্যায়
তোমার ইচ্ছা করবে আমার কনিষ্ঠ আঙুল ধরে হাঁটতে কিছু পথ।
মনে পড়বে তোমার
চৈত্রের কাঠফাটা রোদে,
শ্রাবণের বৃষ্টি ভেজা বিকেলে।
তোমার এক রাতে আমার সাথে মন খুলে কথা বলবার সাদ জাগবে ভিশন, খুব করে ইচ্ছা করবে তোমার, আমাকে তোমার বুকে জড়িয়ে
শরতের রাতে দূরের ওই চাঁদ কে সাক্ষী রেখে আর একবার আমায় চুম্বন করতে।
তোমার একবার ইচ্ছে করবে, তুমি সম্পূর্ণ আমাতে মিলিয়ে যেতে।
একবার ভীষণরকম ইচ্ছা করবে, সিয়াম সাধনার মাসে স্রষ্টার নামে শপথ করে অনন্তকাল তুমি আমার পাশে থেকে যেতে।
একবার ভীষণ রকম ইচ্ছা করবে, অগ্রহায়ণ মাসে হালকা শীতে আমাকে তোমার গায়ের নরম তুলতুলে কম্বল করে নিতে।
মাঝে মাঝে তোমার আমাকে, তোমার গায়ের পোশাক বানাতে ইচ্ছা করবে, কখনো কখনো তোমার গায়ের পোশাক কে তুমি মনে করবে যেন এ তরতাজা আমি!
কখনো কখনো ঠুমকো আঁচড়ে তোমার ইচ্ছা গুলো মরে যাবে, ফিনিক্স পাখির মত পুনরায় তোমার ইচ্ছা গুলো জন্ম নেবে!
তোমার এই ইচ্ছাগুলোর জন্ম-মৃত্যুর খেলায় কখনো সশরীরে উপস্থিত থাকবো না আমি,
শত চেষ্টা করলেও আমাদের আর যোগাযোগ হবে না কোনোদিন
তবুও তোমার ভীষণ রকম ইচ্ছে করবে একবার আমার ঠোঁটে ঠোঁট রেখে তোমার
তামাকের মতো আমায় পুনরায় জ্বালাতে।
তোমার একদিন ভীষণ রকম ইচ্ছা করবে।
~সোহেল রানা
২৫/০৩/২০২২
Comments
Post a Comment